দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হার


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ২৬ মে ২০১৫

এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবলে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই হেরে গেলো বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে  কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-১ সেটে হারিয়েছিল স্বাগতিকরা।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে কিরগিজস্তানের কাছে ২৫-১৯ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে দারুণ লড়াই করে ২৯-২৭ তে হেরে যায় বাংলাদেশ। এরপর তৃতীয় সেটে স্বাগতিকরা আর দাঁড়াতেই পারেনি,হেরে যায় ২৫-১৮ ব্যবধানে।

মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।