নতুন কোচের অপেক্ষায় ভারত


প্রকাশিত: ১১:২৪ এএম, ২৬ মে ২০১৫

নতুন কোচের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেনি ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার কলকাতায় বোর্ডের সঙ্গে বৈঠক শেষে বোর্ড সচিব অনুরাগ ঠাকুর বলেন,আমাদের আরও কিছুটা সময় লাগবে।

এ দিকে কিছুদিন ধরেই ভারতের নতুন কোচ হিসেবে সৌরভের নাম শোনা যাচ্ছে। এ সম্পর্কে অনুরাগ ঠাকুর বলেন,সৌরভ একজন অসাধারণ ক্রিকেটার। তার বিষয়টা সেভাবেই দেখতে হবে।  আর আমি জানি,এখন মিডিয়াতে ভারতীয় দলের পরবর্তী কোচ ও সৌরভকে নিয়ে প্রচুর কথার্বাতা হচ্ছে। তবে এটাই বলতে পারি যে সিদ্ধান্ত নেওয়া হবে তা ভারতীয় ক্রিকেটের স্বার্থেই গ্রহণ করা হবে। আমরা বাংলাদেশের জন্য দল নির্বাচন করেছি। এবার কোচিং স্টাফদের নামও জানিয়ে দেব।

বোর্ডের সঙ্গে বৈঠক করার পরেই অনুরাগ ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্ল বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার বাড়িতে পৌঁছন। আইপিএল এইটের ফাইনালে পুরস্কার প্রদান অনুষ্ঠানেই অসুস্থ হয়ে পড়েন ডালমিয়া। ৫ জুন টিম ইন্ডিয়া কলকাতায় আসবে। পরের দিন ফিটনেস টেস্ট। আর ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত। তার আগেই নতুন কোচের নাম ঘোষণা করবে বিসিসিআই। তবে ধারণা করা হচ্ছে ৬ জুন জানা যাবে নতুন কোচের নাম।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।