টস জিতে ব্যাট করছে পাকিস্তান


প্রকাশিত: ১১:৩৯ এএম, ২৬ মে ২০১৫

দীর্ঘ ছয় বছর পর নিজেদের মাটিতে খেলতে নেমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৬ ওভার শেষে ১৭ রান। আজাহার আলী ১৩ আর মোহাম্মদ হাফিজ ৪ রান নিয়ে ব্যাট করছে।

দীর্ঘ বিরতির পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আসর বসায় দেশটিতে বইছে আনন্দের জোয়ার। যেই ইমরান খান গত ১৯ বছরেও গাদ্দাফি স্টেডিয়ামে আসেননি, সেই তিনিও গাদ্দাফিতে শামিল হয়েছেন এই হোম সিরিজ দেখতে।

এর আগে টি-২০ সিরিজ জিতে খুব স্বাভাবিক ভাবেই স্বস্তিতে আছে পাকিস্তান। তবে আজ থেকে নতুন চ্যালেঞ্জ পাকিস্তানের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা মাঠে গড়াচ্ছে ওই গাদ্দাফি মাঠেই।

পাকিস্তানের ওয়ানডে দল :
আজহার আলী (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, আসাদ শফিক, হ্যারিস সোহেল, শোয়েব মালিক, আনোয়ার আলী, সরফরাজ আহমেদ, হামাদ আজম, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।