হাইপারফরম্যান্স দলের প্রধান কোচ লয়ে


প্রকাশিত: ০১:২৫ পিএম, ২৬ মে ২০১৫

দেশের ক্রিকেটকে আরও শক্তিশালী করতে, দীর্ঘ ৮ বছর পর বিসিবি আবারও শুরু করতে যাচ্ছে হাই পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় হাই পারফরম্যান্স ইউনিটের ২২ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আর হাইপারফরম্যান্স দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান মাল লয়ে। সোমবার ২২ সদস্যের হাইপারফরম্যান্স দল ঘোষণার পরপরই প্রধান কোচের নাম ঘোষণা করে বিসিবি।

এ সম্পর্কে লয়ে বলেন,  হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত।  আর প্রতিটি কাজে চ্যালেঞ্জ থাকবে, আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, তবে এই মুহূর্তে আমার পরিবার থেকে দূরে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
লয়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এছাড়া ২০১১ সাল পর্যন্ত দেশটির প্রথম শ্রেনীর ক্রিকেটে অংশ নিয়েছেন মাল লয়ে। তারপর নর্থহ্যাম্পশায়ারের ওয়েলিংবার্গ স্কুলে দীর্ঘদিন কোচের দায়িত্ব পালন করেছেন লয়ে।

তবে এবার মাল লয়ে বাংলাদেশ ক্রিকেট একাডেমির নতুন ডিরেক্টর অব কোচ পল টেরির সাথে কাজ করবেন বিসিবি হাই পারফরম্যান্স টিমকে নিয়ে। কয়েক দিনের মধ্যেই সাবেক এ ইংলিশ ব্যাটসম্যান বাংলাদেশে পৌঁছাবে।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।