পর্দা উঠলো বসুন্ধরা বাংলাদেশ ওপেনের


প্রকাশিত: ০২:৫৪ এএম, ২৭ মে ২০১৫

পর্দা উঠলো বসুন্ধরা বাংলাদেশ ওপেনের। বুধবার  কুর্মিটোলা গলফ কোর্সে সকাল ৬ শুরু হয় এ খেলা। খেলায় অংশ নিচ্ছে বিশ্বের ২৪টি দেশের ১৫৫ জন গলফার। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান টি-অফ করেন সকাল সাড়ে ৭টায়।

খেলা হবে চার দিন, চার রাউন্ড। এশিয়ান ট্যুর গলফে প্রতি রাউন্ডে সাধারণত ৭২ পারের খেলা হয়ে থাকে। তবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনে এক পার কমিয়ে দেওয়া হয়েছে। ৭১ পারের খেলা হওয়ায় গলফারদের চ্যালেঞ্জ আরও বেড়ে গেছে। তারপরেও ৩ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন সিদ্দিকুর। এই টুর্নামেন্টে বাংলাদেশের মোট ৩১ জন গলফার অংশ নিচ্ছেন।

যাদের মধ্যে অন্তত ১২জন গলফার রয়েছেন যাদের শিরোপা জয়ের সামর্থ্য রয়েছে। চেনা কোর্স হওয়ায় বাড়তি সুবিধা পাবেন দেশের গলফাররা। তবে দেশবাসীর দৃষ্টি সিদ্দিকুরের দিকে থাকলেও এই টুর্নামেন্টে শিরোপার বড় দাবিদার কিন্তু সাখাওয়াত হোসেন সোহেল। কেননা কুর্মিটোলা গলফ কোর্সে পারের চেয়ে সর্বোচ্চ ১৯ শট কম খেলার রেকর্ড রয়েছে তারই। এছাড়া সজীব, জামালদেরও যেকেউও জিততে পারেন শিরোপা।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।