ফিফার উচ্চপদস্থ ৬ কর্মকর্তা গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৭ মে ২০১৫

দুর্নীতির অভিযোগে ফিফার ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতার করেছে সুইস পুলিশ। বুধবার সকালে জুরিখের একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। খবর বিবিসি।

খবরে বলা হয়, ফিফার এসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গত দুই দশক ধরে তারা মানি লন্ডারিং, ঘুষ আদান-প্রদানসহ বিভিন্ন প্রতারণামূলক কাজ করে আসছিলেন। দুর্নীতির অভিযোগে গ্রেফতারকৃতদের যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে। বিশ্বকাপ আয়োজন ও সম্প্রচার স্বত্ব নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে এই কর্মকর্তাদেরর বিরুদ্ধে।

উল্লেখ্য, বিশ্ব ফুটবলের অন্যতম সংস্থা ফিফার কর্মকর্তাদের বার্ষিক সভা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সে কারণেই ফিফার কর্মকর্তারা জুরিখে অবস্থান করছে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।