প্লেয়ার অব দ্য সিজন মেসি
লা লিগায় বার্সেলোনাকে শিরোপা এনে দেয়া ফুটবল যাদুকর লিওনেল মেসি প্রতিদ্বন্দ্বী রোনালদোকে পেছনে ফেলে ‘প্লেয়ার অব দ্য সিজন’ অ্যাওয়ার্ড জিতেছেন। এবার লা লিগায় লিওনেল মেসি ৪৩ গোল করার পাশাপাশি লিগে ১৮টি গোলে অ্যাসিস্ট করেছেন। অপরদিকে, রোনালদো মেসির চেয়ে ৫ গোল বেশি করলেও তার দল শিরোপাহীন থাকায় মেসির পেছনেই থাকতে হয় তাকে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস প্রতিবছর তাদের পাঠকদের ভোটে লা লিগার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে থাকে। এ বছর পত্রিকাটির ৫৫.৮৭ শতাংশ পাঠকের ভোট পেয়ে মেসি সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড জিতেন। রোনালদো দ্বিতীয় সর্বোচ্চ ৩৫.৩৭ শতাংশ ভোট পেয়ে রানার্স আপ নির্বাচিত হন।
অন্যদিকে, হামেস রদ্রিগেজ অ্যাটলেটিকো মাদ্রিদের অ্যান্টনি গ্রিজম্যান ও বার্সেলোনার নেইমারকে পেছনে ফেলে তৃতীয় স্থান দখল করেন। লা লিগায় ১৩টি গোল করার পাশাপাশি সমান ১৩ গোলে অ্যাসিস্ট করা এই কলম্বিয়ান তারকা ৫.৮৯ শতাংশ ভোট পেয়েছেন।
জেআর/আরআই