অভিষেকেই দলকে জেতালেন গেইল


প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ৩০ মে ২০১৫

ইংল্যান্ডের টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় সমারসেটের হয়ে অভিষেক ম্যাচে বিধ্বংসী ব্যাটিং দিয়ে দলকে জেতালেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তার ৫৯ বলে ৯২ রানের ইনিংসে সমারসেট ৩ উইকেটে হারিয়েছে এসেক্সকে।

সাউথ গ্রুপের ম্যাচে এসেক্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেয় সমারসেট। ব্যাটিং-এ নেমে ১৭৬ রানেই অলআউট হয়ে যায় এসেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন টম উইসলি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৪ রান করেন জেসি রাইডার। সমারসেটের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার আলফোনসো থমাস।

জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই গেইলের ব্যাটে চড়ে জয়ের পথে এগোচ্ছিলো সমারসেট। দলের অন্যন্যা ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারলেও, ঠিকই বড় ইনিংস খেলে সেঞ্চুরির আশা জাগান গেইল। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ৯২ রানেই থামতে হয় তাকে। তার ৫৯ বলের ইনিংসে ৮টি চার ও ৬টি ছক্কার মার ছিলো।

দলীয় ১৬৪ রানে গেইল যখন আউট হন তখন দলের জয়টা কঠিনই হয়ে যায়। কিন্তু ইনিংসের শেষ বলে ল্ইুস জর্জি এক রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।