এবার আইএসএল উদ্বোধনী চেন্নাইয়ে
চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে দ্বিতীয় আইএসএলের অভিযান শুরু করতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দ্য কলকাতা। তবে গতবারের মতো এবার যুবভারতীতে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ হচ্ছে না। আগামী ১৩ অক্টোবার চেন্নাইয়ের মাঠে মুখোমুখি হবে এটিকে ও চেন্নাইয়ান।
দ্বিতীয় আইএসএলের সম্পূর্ণ সূচি প্রকাশ করেছে আইএমজিআর। ঘরের মাঠে সৌরভের দলের প্রথম ম্যাচ ৭ অক্টোবর। তবে দূর্গা পূজার সময় যুবভারতীতে ম্যাচ দেওয়া হয়নি।
আইএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর। তবে ফাইনালের ভেনু এখনও ঠিক হয়নি। এদিকে উদ্বোধনী ম্যাচ না পেলেও যুবভারতীর সংস্কারের দিকেই বেশি নজর দিতে চাইছে ফুটবল ফেডারেশনের কর্তারা।
আরএস