বাংলাদেশ-ভারত সিরিজে থাকছে না ডিআরএস


প্রকাশিত: ০৬:২০ এএম, ৩১ মে ২০১৫

দ্বি-পাক্ষিক সিরিজের ক্ষেত্রে দুই বোর্ডের সম্মতিতে ডিআরএস ব্যবহার করা হয়।  আর কোনো দ্বি-পাক্ষিক সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি ব্যবহারে রাজি না ভারত। এর ফলে ভারতের বিপক্ষে টাইগারদের আসন্ন টেস্ট ও ওয়ানডে সিরিজে থাকবে না আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি বা ডিআরএস।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।

একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে আসছে ভারত। ১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। ১৮, ২১ ও ২৪ জুন দিন-রাতের তিনটি ওয়ানডেই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, গত বছর জিম্বাবুয়ে ও চলতি বছর পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে দুটি সিরিজে ডিআরএস ব্যবহার করে বিসিবি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।