ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জিতলো ভলফ্সবুর্গ
প্রথমে এগিয়ে গিয়েও জার্মান কাপের শিরোপা হাতছাড়া হল চলতি মৌসুমে বুন্দেসলিগায় দুঃসময় কাটানো বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার রাতে ঘরের মাঠে ভলফ্সবুর্গের কাছে ৩-১ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে ডর্টমুন্ড।
ঘরের মাঠে ম্যাচের ৫ মিনিটেই এমরিখ ওবামেয়াংয়ের গোলে এগিয়ে যায় বরুসিয়া ডর্টমুন্ড। এরপর প্রথমার্ধেই তিনটি গোল করে শিরোপা নিশ্চিত করে ভলফ্সবুর্গ।
ম্যাচের ২২ মিনিটে লুইস গুস্বাভো প্রথমে ভলফ্সবুর্গকে সমতায় ফেরান। ৩৩ মিনিটে ডি ব্রুয়েন অতিথিদের এগিয়ে দিলে খানিকটা ছন্দহারা হয়ে পড়ে স্বাগতিক ডর্টমুন্ড। আর ৩৮ মিনিটে বাস দোস তৃতীয় গোলটি করে বসলে ম্যাচে ফেরার আশা প্রায় শেষ হয়ে যায় ডর্টমুন্ডের।
দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ড গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে। তবে বেশ কয়েকটি আক্রমণ গড়ে গোল করতে না পারলে জার্মান কাপের শিরোপা উৎসব করেই মাঠ ছাড়ে ভলফ্সবুর্গ।
এমআর/পিআর