৮ জুন ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে অবস্থানের কারণে ঢাকার ভারতের হাইকমিশন ভারতীয় ক্রিকেট দলের ঢাকায় আসার সময় এক দিন পিছিয়ে দিতে অনুরোধ করেছিল বিসিসিআই ও বিসিবিকে। তাতে দুই বোর্ডই সাড়া দেওয়ায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের টেস্ট দলের আগমন এক দিন পিছিয়েও গেছে। নতুন সূচি অনুযায়ী ৮ জুন সকালে ঢাকায় আসছে তারা।
৬ জুন দুই দিনের বাংলাদেশ সফরে এসে পরদিন সন্ধ্যার বিশেষ ফ্লাইটেই আবার দেশে ফিরে যাবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিন (৭ জুন) দুপুরে ঢাকায় আসার সূচি ঠিক ছিল ভারতীয় ক্রিকেট দলেরও। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বেশ চাপ থাকার কথা। কিন্তু, সেই চাপ একটু কমিয়ে নিতেই ঢাকার ভারতীয় হাইকমিশন উদ্যোগ নেয়।
এমআর/পিআর