শঙ্কামুক্ত মাশরাফি
হটাৎই মাঠের আবহাওয়ার পরিবর্তন। সড়ক দুর্ঘটনার শিকার বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। দুশ্চিন্তার ছাপ কোচ কর্মকর্তাসহ সকল ক্রিকেট অনুরাগীর। তবে বিসিবির এক সূত্র নিশ্চিত করেছে যে, আঙ্গুলে কোনো চিড় ধরেনি মাশরাফির। এই যাত্রা অল্পেই পাড় হলো দেশ সেরা এই পেসারের।
কিন্তু সকালে সংবাদটি শুনে সবাই উদ্বিগ্ন ছিলেন। গুরতর নয় শুনেও স্বস্তি পাচ্ছিলেন না কেউ। কারণ খেলোয়াড়টির নাম যে মাশরাফি। এই পর্যন্ত ছয়বার ছুরি-কাঁচির নিচে গিয়েছেন তিনি। তবে বারবারই ফিরে এসেছেন এই লড়াকু ক্রিকেটার।
মাশরাফিকে নিয়ে চিন্তিত কোচ হাথুরুসিংহে বলেন, ‘এটা দুভার্গ্যজনক, আমরা তাকে নিয়ে উদ্বিগ্ন। তবে ওয়ানডে সিরিজের জন্য তৈরি হতে তাকে আমরা সর্বোচ্চ সময়টাই দেবো। চোট বেশি গুরুতর না, কিন্তু হাতের তালু নিয়ে আমরা একটু চিন্তিত।’
বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, ‘বিসিবির চিকিৎসক মাশরাফিকে পরীক্ষা করেছেন। হাতের বিভিন্ন জায়গায় ছিলে গেছে, ক্ষতও আছে। তবে চিকিৎসক মনে করছেন নিয়মিত ড্রেসিং আর ট্রিটমেন্টে আগামী আট থেকে দশ দিনের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন মাশরাফি মুর্তজা।’
দুশ্চিন্তা করছেন না মাশরাফিও। ওয়ানডে সিরিজ শুরু হবার আগে দুই সপ্তাহ সময় পাচ্ছেন পুরপরি সুস্থ হবার জন্য। শীঘ্রই অনুশীলনে ফিরে আসার কথা জানিয়ে বলেন, ‘ফ্র্যাকচার হয়নি, এই মুহূর্তে তেমন বিপদ নেই আর। মনে হচ্ছে না এটা বড় কিছু। আগামী পরশু থেকে অনুশীলন শুরু করব। আশা করছি, আগামী ১২ জুন বগুড়ায় হাই পারফরমেন্স ইউনিটের প্রস্তুতি ম্যাচে খেলতে পারব।’
# বাসের ধাক্কায় মাশরাফি আহত
আরটি/আরআইপি