কাতারেই হচ্ছে ২০২২ সালের বিশ্বকাপ
ফিফার সভাপতি পদ থেকে সেপ ব্লাটার পদত্যাগ করার পর শঙ্কার মুখে পড়েছে কাতার বিশ্বকাপ। ব্লাটার-বিরোধী অনেকেই চাচ্ছেন না কাতারে বিশ্বকাপ অনুষ্ঠিত হোক। তাই হয়তো আয়োজনের দায়িত্ব থেকে কাতারকে সরিয়ে দেয়া পারে বলে মনে করছেন অনেকেই। তার উপর ঘুষ কেলেঙ্কারি নিয়ে গত ক`দিন ধরেই ফুটবল বিশ্বে সমালোচিত হচ্ছে ফিফা।
তবে ২০২২ সালের বিশ্বকাপ আয়োজন কাতার থেকে অন্য কোথাও সরে নিয়ে যাওয়ার সব সম্ভাবনা নাকচ করে দিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী খালেদ আল আত্তিয়াহ। আত্তিয়াহ বলেছেন, “কাতারে বিশ্বকাপ আয়োজনের বিরুদ্ধে ন্যাক্কারজনক প্রচারণা চালানো হচ্ছে। যারা প্রচারণা চালাচ্ছে তাদের আরব বিশ্বের প্রতি বর্ণবৈষম্যবাদী”।
তিনি আরো জানান, কিছু সংস্থা ও দেশ আরব বিশ্বে বিশ্বকাপ আয়োজন চায় না। কাতারে বিশ্বকাপ আয়োজনকে পুরো মধ্যপ্রাচ্যের জন্যেই বলছিলেন মি. আত্তিয়াহ। এ প্রচেষ্টা যারা চালাচ্ছেন তাদের হুঁশিয়ারি দিয়ে জানান পরিচয় একদিন প্রকাশিত হবে।
আরটি/বিএ/পিআর