মাহমুদউল্লাহর ইনজুরিতে ভাগ্য খুললো নাসিরের
আঙুলের চোটে ছিটকে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে ডাক পেয়েছেন নাসির হোসেন। বৃহস্পতিবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাসিরকে দলে নেওয়ার কথা জানিয়েছে।
গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে সর্বশেষ টেস্ট খেলেছিলেন নাসির। কিন্তু সেখানে আশানুরূপ ফলাফল করতে না পারায় দল থেকে ছিটকে যান তিনি। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার দরুন বিশ্বকাপের দলে ফিরে আসেন তিনি। তবে পাকিস্তান সিরিজে ওয়ানডে ও টি২০ দলে থাকলেও টেস্টে ছিলেন না নাসির।
আসন্ন বাংলাদেশ-ভারত সিরিজে ১৪ সদস্যের দলে জায়গা না পেলেও মাহমুদউল্লাহ বিয়াদের ইনজুরিতে ভাগ্যের সিকে খুলে গেল নাসির হোসেনের।
এর আগে ২০১২/১৩ সালে শ্রীলঙ্কা সফরে শেষ মুহূর্তে ইনজুরিতে পড়েন শাহরিয়ার নাফিস। তার বদলে সুযোগ পাওয়া আশরাফুল ১৯০ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। এবার নাসিরের কাছেও ঠিক এমনি কিছু আশা করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তকূল।
উল্লেখ্য, ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৬টি টেস্ট খেলে ৩৬ দশমিক ৮৪ গড়ে ৯৫৮ রান করেছেন অলরাউন্ডার নাসির হোসেন।
# গুরুতর ইনজুরিতে মাহমুদুল্লাহ
আরটি/আরএস/পিআর