আবারো মেসির ডোপ টেস্ট
বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রাতে মাঠে নামছেন বার্সার প্রাণ ভোমরা লিওনেল মেসি। কিন্তু তার আগে তাকে আরো একটি পরীক্ষায় নামতে হয়েছে। আবার মেসির ডোপ টেস্ট নিয়েছে উয়েফা।
তার সাথে বার্সার আরো চারজনের টেস্ট নিয়েছে উয়েফা। এর আগেও বেশ কয়েকবার ডোপ টেস্ট দিতে হয়েছে মেসিকে। একই দিনে সতীর্থ জাভির বিদায়ী অনুষ্ঠানে তাই তারা যোগদান করতে পারেননি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্তাগ্রামে একটি ছবি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন মেসি। মেসির সঙ্গে এই ছবিতে আরো ছিলেন রিকিটিচ, রাফিনহা, পিকে এবং টার স্টেগান।
জাভির বিদায়ী অনুষ্ঠানে যোগদান না করার ব্যাখ্যা দিয়ে মেসি লেখেন, `উয়েফার অ্যান্টি ডোপিং টেস্টের জন্য আমরা জাভির বিদায়ী অনুষ্ঠানে যেতে পারছি না।` সূত্র- মার্কা
আরটি/আরএস/পিআর