ফুটবলে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ


প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৪ জুন ২০১৫

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নতুন র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। তিন ধাপ এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান ১৬৬। এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৯তম স্থানে।

র‍্যাঙ্কিংয়ে যথারীতি এক নম্বর স্থানটি দখল করে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। এক ধাপ উন্নতি করে দ্বিতীয়স্থানে উঠে এসেছে বেলজিয়াম। আর তাদের জায়গা দিতে দুই থেকে তিন-এ নেমে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল আগের স্থান পাঁচেই আছে। তবে দুই ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছে ১৯৯৮ এর বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

দক্ষিণ এশিয়ার দেশের মধ্যে সেরা র‍্যাঙ্কিংয়ে আছে ভারত। ছয় ধাপ এগিয়ে তাদের অবস্থান ১৪১তম। এছাড়া আফগানিস্তান ১৬ ধাপ নেমে ১৫১তম, চার ধাপ এগিয়ে ভুটান ১৫৯তম অবস্থানে রয়েছে।

এশিয়ার মধ্যে সেরা র‍্যাঙ্কিং ইরানের দখলেই রয়েছে। যদিও এক ধাপ নেমে বর্তমানে ইরান রয়েছে ৪১তম অবস্থানে।

আরটি/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।