ইতিহাস গড়লেন সেরেনা
ফ্রেঞ্চ ওপেনের মহিলা এককের ফাইনালে শিরোপা জিতে ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের ২০ নম্বর গ্র্যান্ড স্লাম জিতলেন তিনি।
শনিবার ফ্রান্সের রোনাল্ড গ্যারোসে বিশ্ব র্যাংকিংয়ের ১ নম্বরে থাকা সেরেনা চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে হারিয়ে এই শিরোপা জেতেন।
২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে ৬-৩, ৬-৭ (২-৭), ৬-২ গেমে প্রতিপক্ষকে পরাজিত করেন ৩৩ বছর বয়সী সেরেনা। এ নিয়ে তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন তিনি। এর আগে ২০০২ ও ২০১৩ সালে এই আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করেন এই মার্কিন টেনিস তারকা।
আরএস