গ্রেফতার হচ্ছেন ব্লাটার!
ফিফার পদ থেকে পদত্যাগ করা সেপ ব্লাটার গ্রেফতার হচ্ছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে। গুজবটি আরো পোক্ত করেছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান গ্রেগ ডায়েক।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়েক বলেন, আগামী কয়েক মাসের মধ্যে গ্রেফতার হয়ে ফিফা থেকে বের হয়ে যেতে বাধ্য হবেন সেপ ব্লাটার। তিনি এটাও নিশ্চিত করেছেন যে, স্থানান্তরিত করা হলেও তার দেশ ইংল্যান্ড ২০১৮ বা ২০২২ বিশ্বকাপের আয়োজক হবে না।
ডায়েককে প্রশ্ন করা হয়েছিল, ব্লাটারের গ্রেফতারের ব্যাপারে তাকে বাজি ধরতে বলা হলে তিনি ধরবেন কি-না? উত্তরে তিনি `হ্যাঁ` উত্তর দিয়ে বলেছেন, `তিনি চলে যাবেন। তিনি টিকতে পারবেন না। কয়েক মাসের বেশি তিনি টিকতে পারবেন না। একটা বিষয় খোঁজ করে দেখেন যে, যদি একটি সংগঠন চালানোর সময় আপনি বলেন যে, আপনি যাচ্ছেন, তাহলে আপনি গেছেন। তিনি মৃত। এটা শেষ। পদত্যাগ করেছেন মানেই আপনি পদত্যাগী।
এএইচ/এমএস