ঢাকায় নেমেই অনুশীলন করলেন কোহলিরা


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৮ জুন ২০১৫

কলকাতা থেকে সোমবার সকাল ৯ টা ১৫ মিনিটে ঢাকায় পা রাখে ভারতীয় ক্রিকেট দল। নেমেই দুপুর ২ টা ৩০ মিনিটে মিরপুরে একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করলেন কোহলি-ধাওয়ানরা।

ভারতীয় দলে এই মুহুর্তে কোন কোচ নেই। বিশ্বকাপের পর ফ্লেচার কোচের পদ থেকে অব্যাহতি নিলে এরপর আর কেউকে এই দায়িত্বে নেইনি বিসিসিআই। রবি শাস্ত্রীর নেতৃত্বে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ সফররত ভারতীয় ক্রিকেট দল।

বাংলাদেশকে যে হালকা ভাবে নিচ্ছে না তারই প্রমান মিলছে দলের অনুশীলন দেখে।দলের সকল সিনিয়র সদস্যই অনুশীলনে যোগ দিয়েছেন। মঙ্গলবার দুই দলই অনুশীলন করবে ফতুল্লায়। টেস্ট ভেন্যুতে একদিন অনুশীলন করার সুযোগ পাচ্ছেন কোহলিরা।

বাংলাদেশ সফরে ভারত একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। আগামী বুধবার ১০ জুন ফতুল্লার খান সাহেব ওসমানী স্টেডিয়ামে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।