হ্যান্ডবলে জয় পেল মোহামেডান ও মেরিনার
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত কিউট মহিলা হ্যান্ডবল লিগ-এর দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে মোহামেডান ও মেরিনার ইয়াংস ক্লাব।
প্রথম খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩০-১৬ গোলে উষা ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৭-১১ গোলে এগিয়ে ছিলো। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর পক্ষে নিরাজ একাই করেন ১২টি গোল করে।
দ্বিতীয় খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৪০-১০ গোলে আর এন স্পোর্টস হোমকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৮-৭ গোলে এগিয়ে ছিলো। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের পক্ষে গুরমিল ১১টি, সানজিদা ১০টি ও শিরিনা ৬টি গোল করেন।
আরটি/এমআর/আরআই