বার্সেলোনায় বাংলা স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:৫০ পিএম, ০৮ জুন ২০১৫

বার্সেলোনায় আন্তর্জাতিক বাঙালি বাংলা স্কুল-এর সমাপনী পরীক্ষার ফল প্রকাশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার এ ফল প্রকাশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাশের প্রতিটি ইউনিটে মেধা তালিকায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রছাত্রী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

এ ছাড়া স্কুলের শিক্ষকদেরকে তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি শাহ আলম স্বাধীন, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, বিশিষ্ট সংগঠক মোহাম্মদ কামরুলসহ শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত এই বাংলা স্কুলে বর্তমানে ছাত্র ছাত্রীর সংখ্যা মোট ৮০ জন। ছাত্র ছাত্রীদের ক, খ, গ ও ঘ এই ৪টি ইউনিটে ভাগ করে বাংলা, ইংরেজি, ধর্মীয় ও সাধারণ জ্ঞান শিক্ষা দেয়া হয়। বিদেশে নানান প্রতিকূলতা সত্ত্বেও স্কুল কমিটি স্বেচ্ছাশ্রম দিয়ে বাংলাদেশিদের  ছেলেমেয়েদের মাতৃভাষা বাংলা শিক্ষাদানের উদ্দেশ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

স্কুলটিতে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী বাংলা ও ইংরেজি ভাষা শেখানো হয়। ছাত্রছাত্রীদের মেধার মান যাচাইয়ের জন্য বছরে ৩টি পরীক্ষা নেয়া হয়।

এছাড়া প্রতিটি ইউনিটে নিয়মিত ক্লাশ টেস্ট নেয়া হয়। সমাপনি পরীক্ষার লিখিত অংশে শতকরা পঞ্চাশ ও মৌখিক পরীক্ষায় মনোনিত হওয়া ছাত্র ছাত্রীদেরকে পরবর্তী ক্লাশের উত্তীর্ণ হওয়া জন্য মনোনিত করা হয়।

এসকেডি/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।