রোনালাদোর মা গ্রেফতার


প্রকাশিত: ০৬:৩১ এএম, ০৯ জুন ২০১৫

মানি লন্ডারিং আইন অমান্য করে নগদ বেশি অর্থ সাথে নেওয়ায় রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর মাকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। স্পেনের আইন অনুযায়ী কোনো যাত্রী ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ সঙ্গে নিতে পারবেন না। এর জন্য তাকে জরিমানাও দিতে হতে পারে।

পর্তুগালে যাওয়ার সময় মাদ্রিদ বিমানবন্দরে ৫৫ হাজার ইউরোসহ (৬১ হাজার মার্কিন ডলার) রোনালদোর মাকে আটক করে স্পেনের সিভিল পুলিশ। স্প্যানিশ পত্রিকা ‘এল মুন্ডো’ জানায়, কেনো নিজের সঙ্গে এতো ইউরো রেখেছিলেন তার সঠিক উত্তর দিতে পারেননি রোনালদোর মা ডোলোরস অ্যাভিয়েরো।

ওই পত্রিকা আরো জানিয়েছে, অ্যাভিয়েরোর কাছে পাওয়া অর্থ বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে ৬শ ইউরো জরিমানা দিয়ে ওই অর্থ ফেরত নিতে পারবেন তিনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।