ক্রিকেট ইতিহাসের সেরা দশ বিস্ময় (ভিডিও)
ক্রিকেট আমাদের সকলেরই একটি জনপ্রিয় খেলা। বিশ্বদরবারেও রয়েছে এই খেলার ব্যাপক জনপ্রিয়তা। প্রতিদিনই ক্রিকেটে ঘটছে নানা ধরণের বিস্ময়। এখানে ক্রিকেট ইতিহাসের সেরা দশ বিস্ময় তুলে ধরা হল :
এবি ডিভিলিয়ার্স : মাত্র ৩১ বলে শতরান করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এখন দ্রততম সেঞ্চুরির মালিক ডিভিলিয়ার্স।
ব্রায়ান লারা : টেস্টের এক ইনিংসে ৪০০ রান করে ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনও নিজের দখলে রেখেছেন ব্রায়ান লারা।
জিম লেকার : টেস্টের এক ম্যাচে ১৯ উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের রেকর্ডটি এখনও জিম লেকারের দখলে।
যুবরাজ সিং : টি-২০ ক্রিকেটে মাত্র ১২ বলে অর্ধশত করে দ্রততম হাফ-সেঞ্চুরির মালিক ভারতের এই ব্যাটসম্যান।
মুরালিধরন : আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৪৭ উইকেট নিয়ে সব ধরণের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির মালিক লংকান এই বোলার।
জ্যাক ক্যালিস : আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৫৩৪ রান ও ৫৭৭ উইকেট নিয়ে নিজের নিয়ে গেছেন নতুন এক উচ্চতায়।
শচীন টেন্ডুলকার : আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির পাশাপাশি ৩৪৩৫৭ রান করেছেন ভারতের কিংবদন্তী এই ব্যাটসম্যান।
লাসিথ মালিঙ্গা : লংকান এই বোলার ৪ বলে ৪ উইকেট নিয়ে ক্রিকেটে গড়েছেন নতুন বিস্ময়।
রোহিত শর্মা : ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে ২৬৪ রান করে ক্রিকেট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনও নিজের দখলে রেখেছেন রোহিত শর্মা।
স্যার ডন ব্র্যাডম্যান : টেস্ট ক্রিকেটে ৯৯.৯৪ গড়ে রান গড়ে ক্রিকেট ইতিহাসে নতুন বিস্ময় সৃষ্টি করেছেন অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি।
এমআর/এমএস