ট্রেবল জয়ে বার্সাকে মেসির অভিনন্দন


প্রকাশিত: ০৮:০৪ এএম, ০৯ জুন ২০১৫

বিগত মৌসুমে প্রাপ্তির ঝুলি একেবারে শূন্য থাকলেও, এবারে ট্রেবল জয়ের গৌরব নিয়ে একটি চমৎকার মৌসুমের ইতি টানার জন্য বার্সাকে অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টাইন ফুটবল সেনসেশন লিওনেল মেসি। ছয় বছরের ব্যবধানে ২য় বার ট্রেবল জিতল কাতালান শিবির।

ট্রেবল জয়ের অগ্রনায়ক বার্সা তারকা মেসি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, লা লিগা আর কোপা দেল রে`র পর চ্যাম্পিয়নস লিগে জিতে ট্রেবল জয় আমাদের লক্ষ্য ছিলো এবং অবশেষে আমরা ট্রেবল ছিনিয়ে আনতে পেরেছি। জয়ের ধারাবাহিকতা ধরে রেখে ইউরোপে নিজেদের আধিপত্য বজায় রাখার প্রত্যয়ের কথা ভক্তদের জানাতে ভোলেননি মেসি।

অন্যদিকে, ঐতিহাসিক জয়ের দারুণ উল্লসিত আরেক বার্সা তারকা দানি আলভেস। তবে পরবর্তী মৌসুমে নিজের ঠিকানা নিয়ে কিছুটা রহস্য রাখলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।