তাজিকিস্তান আসছে আজ


প্রকাশিত: ০৫:১১ এএম, ১৪ জুন ২০১৫

বিশ্বকাপ বাছাইপর্বে খেলার  জন্য আজ বাংলাদেশে আসছে তাজিকিস্তান ফুটবল দল। ১৬ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বে তারা লড়বে বাংলাদেশের বিপক্ষে। সোনারগাঁও হোটেলে অতিথি দলকে রাখা হবে।

এর আগে, ১১ জুন ঘরের মাঠে প্রথম ম্যাচে বাংলাদেশ ১-৩ গোলে কিরগিজস্তানের কাছে হেরে যায়। অথচ মামুনুলদের টার্গেট ছিল জয়।

ফিফা  র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ পেছনে থাকাতে কিরগিজদের গ্রুপে সবচেয়ে দুর্বল দল ভাবা হয়েছিল। কিন্তু বাংলাদেশের শুরুটা হলো শোচনীয় হারে।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।