বক্সিংয়ে নিষিদ্ধ হচ্ছে স্বল্পবসনা নারী


প্রকাশিত: ০৫:৪১ এএম, ১৪ জুন ২০১৫

রাশিয়ায় অল্প কাপড় পরে বক্সিং খেলা বন্ধ করা হবে বলে জানিয়েছে দেশটির বক্সিং ম্যাচের আয়োজক এবং প্রচার সংস্থা ‘মীর বকস’। 

মীর বকসার প্রধান বলেন, ভবিষ্যতে রাশিয়ার বক্সিং রিং এ এরকম স্বল্পবসনা মেয়েদের প্রদর্শনী বন্ধ করা হবে। তিনি বলেন, সব জাতি এবং সব ধর্মের মানুষ যাতে বক্সিং ম্যাচ উপভোগ করতে পারে, সেজন্যেই তারা এই ব্যবস্থা নিচ্ছেন।

মীর বকসার প্রধান আন্দ্রে রায়বিনস্কি বলেন, ‘মুসলিমরাও বক্সিং ম্যাচে অংশ নিতে আসছে, আমরা তাদের মূল্যবোধকে শ্রদ্ধা করতে চাই। আর বক্সিং রিং তো স্ট্রিপ ক্লাব নয়। এটা খেলাধূলার জায়গা।”

তবে এই সিধান্তের সমালোচনা করে অনেক বক্সিং খেলোয়াড় বলেন, মুষ্টিযুদ্ধ হচ্ছে একটা বিনোদন, যা ধর্মীয় সীমানার বাইরে। কেউ যদি এটা পছন্দ না করেন, না আসলেই পারেন’।

এ দিকে রাশিয়ার একটি দৈনিক বলছে, ‘খোলামেলা পোশাকের মেয়েদের ছাড়া তো বক্সিং ম্যাচের কথা ভাবাই যায় না’।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।