যুব বিশ্বকাপের সেমিতে ব্রাজিল
টাইব্রেকারে পর্তুগালকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করলো যুব বিশ্বকাপে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্য ম্যাচে মালির কাছে টাইব্রেকারে হেরে শেষ আট থেকে বিদায় নিয়েছে ফেভারিট জার্মানি।
আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চললেও নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকে। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোল পায়নি কোনো দল। এরপর খেলা গড়ায় ট্রাইবেকারে।
টাইব্রেকারে প্রথম চার শট থেকে তিনটি গোল পায় ব্রাজিল। গোল তিনটি করেন আন্দ্রেয়া পেরেইরা, দানিলো ও গাব্রিয়েল হেসুস। পর্তুগাল তাদের প্রথম চারটি শট থেকে মাত্র একটি গোলই করতে পারে।
একই দিনে ক্রাইস্টচার্চে মালি-জার্মানির ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে সমতায় ছিল। অতিরিক্ত ৩০ মিনিটে কোনো দলই আর গোল করতে পারেনি বলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-৩ গোলে দারুণ জয় পায় মালি।
এমআর/এমএস