বাঁচা-মরার ম্যাচে আজ ব্রাজিলের মুখোমুখি কলম্বিয়া


প্রকাশিত: ০২:৫২ এএম, ১৭ জুন ২০১৫

কোপা আমেরিকার বাঁচা-মরার ম্যাচে ব্রাজিলের মুখেমুখি হচ্ছে কলম্বিয়া। আজ ( বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬টায়) খেলাটি অনুষ্ঠিত হবে। ভেনিজুয়েলার কাছে অপ্র্যাতাশিত হার দিয়ে কোপা অভিযান শুরু করে কলম্বিয়া। কাজেই আজকের খেলাটি কলম্বিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এদিকে, ম্যাচে জিতলেই কোয়ার্টার ফাইনালে চলে যাবে ব্রাজিল।

প্রথম ম্যাচে নেইমারের খেলা দারুণভাবেই মুগ্ধ করেছে রদ্রিগেজকে। নেইমারের ব্যাপারে সতীর্থদের সতর্ক করে দিলেন কালম্বিয়ার প্রাণভোমরা। একইসঙ্গে ব্রাজিল বধের হুংকার দিয়ে রাখলেন রদ্রিগেজ!

রদ্রিগেজ ছাড়াও রাদামেল ফ্যালকাও ও কুয়াদরাদোর মতো অনেক তারকা আছে কলম্বিয়া দলে। কিন্তু গত বিশ্বকাপে কলম্বিয়াকে যে আক্রমণাত্মক ও বিস্ময় জাগানিয়া দল মনে হয়েছিল তার ছিটেফোঁটাও দেখা যায়নি ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে।

সমর্থকদের উদ্দেশ্যে রদ্রিগেজ বলেন, ‘আশা করি, সবার সমর্থন পাব। জয়ের পর যেমন, তেমনি হারের পরও সবাইকে পাশে চাই। এই মুহূর্তে সমর্থকদের পাশে থাকাটা খুব দরকার।’

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।