কোপা আমেরিকা শেষ নেইমারের


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ২০ জুন ২০১৫

কোপা আমেরিকায় আর খেলা হচ্ছে না ব্রাজিল তারকা নেইমারের। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য লাল কার্ড পাওয়া বার্সেলোনার এই ফরোয়ার্ডকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে। এতে এবারের কোপা আমেরিকার আসরে আর একটি ম্যাচও খেলতে পারবেন না নেইমার।

গ্রুপ পর্বে কলম্বিয়ার কাছে ০-১ গোলে পরাজয়ের পর নেইমার প্রতিপক্ষ খেলোয়াড়দের সাথে ঝগড়া করায় তাকে এই শাস্তি দেয়া হয়েছে।

প্রথমে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন শুক্রবার শাস্তি আবার মূল্যায়ণ করে তাকে চার ম্যাচ নিষিদ্ধ করে। এছাড়া তাকে ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

বুধবার ম্যাচের পর হতাশ নেইমার কলম্বিয়ার পাবলো আরমেরোকে বল কিক করেন। এ নিয়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে এই শাস্তি। এদিকে ওই ঘটনায় কলম্বিয়ার কার্লোস বাক্কাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে উভয়েই এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন।

এসকেডি/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।