কোপার শেষ আটে চিলি
নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করেছে স্বাগতিক চিলি। তবে হেরেও গ্রুপের দুইয়ে থেকে কোয়ার্টারে জায়গা করে নিয়েছে বলিভিয়া।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক চিলি ৩ মিনিটেই এগিয়ে যায়। ভারগাসের বাড়ানো বলে আরানগুয়েজ বলিভিয়ার জালমুখ খোলেন। ৩৭ মিনিটে সানচেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
মধ্যবিরতির পর ফিরে আরো আক্রমণাত্মক হয়ে ওঠে চিলিয়ানরা। ম্যাচের ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন ২৬ বছরের আরানগুয়েজ। ৭৯ মিনিটে ৪-০ করেন মেদেল। আর ৮৬ মিনিটে র্যা।ল্ডেস নিজের জালে বল জড়ালে ৫-০ নিয়ে মাঠ ছাড়ে চিলি।
দিনের অন্য ম্যাচে ম্যাক্সিকোর বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ইকুয়েডর।
এমআর/এমএস