ক্লাবের সব ট্রফির বদলে কোপা চান মেসি


প্রকাশিত: ০৬:১৮ এএম, ২০ জুন ২০১৫

মেসি ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল, আর্জেন্টিনার জার্সিতে ততটা না। তবে সমর্থকদের আশা, কোপা আমেরিকা এনে দিয়ে ৪ জুলাই তিনিই দেশে উৎসবের আলো জ্বালবেন।
 
দেশের হয়ে শততম ম্যাচ খেলার মাইল ফলকের সামনে দাঁড়িয়ে তিনি। কিন্তু আজও দেশের জার্সিতে দারুণ স্মরণীয় মুহূর্ত বলতে কিছু নেই। ২০০৭ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে হার থেকে ২০১৪ বিশ্বকাপ ট্রফি জার্মানির কাছে রেখে আসা— আলোর চেয়ে অন্ধকারই বেশি।

জামাইকার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচের আগে মেসিও জানিয়ে দিলেন, বার্সেলোনাকে ত্রিমুকুট দেওয়ার চেয়ে আর্জেন্তিনাকে কোপা এনে দেওয়াটা কোনও অংশে কম চ্যালেঞ্জের নয়। আগেও বলেছি, আবার বলছি আমি সর্বশক্তি লাগিয়ে দেব কোপা জিততে। দেশের হয়ে একশোটা ম্যাচ খেলা খুব গর্বের ব্যাপার।

এ সম্পর্কে মেসি আরও বলেন, কোপা জিততে ক্লাবের সব ট্রফি ফেরত দিতে হলেও আমি রাজি। এখন থেকেই ভাবছি ট্রফি হাতে আমার ছবিটা কেমন হবে।  

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।