ক্যান্সার আক্রান্তদের পাশে গাঙ্গুলি


প্রকাশিত: ১১:৪১ এএম, ০৭ এপ্রিল ২০১৬

ক্রিকেটের পাশে জনদরদী কাজ করতেও জুড়ি নেই ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির। এবার ক্যান্সার আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালেন কলকাতার দাদা। দুঃস্থ ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে টাটা মেডিকেল সেন্টার। সেখানেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলি।

সৌরভ গাঙ্গুলিকে পাশে পেয়ে টাটা মেডিকেল সেন্টার অর্থ সংগ্রহের কাজে নেমে পরেছে। উদ্যোগের থিম করা হয়েছে ক্রিকেটকে। শুক্রবার বিভিন্ন পেশার সফল ব্যক্তিত্বদের সঙ্গে হাজির হবে গাঙ্গুলিও। আবার ফ্যাশন শোতে হাটবেন তিনি। নিলামের জন্য তুলে দেয়া হবে সৌরভের অটোগ্রাফকে।

সৌরভ বুধবার অনুষ্ঠানে এসে বলেন, ‘মনে আছে, বছর ৩-৪ বছর আগে একবার ওদের অনুরোধে টাটা ক্যান্সার সেন্টারে গিয়েছিলাম। লড়াই করে যে স্বাভাবিক জীবনে ফিরে আসা যায়, যুবরাজ সিং তো বড় উদাহরণ। আর জীবন তো ব্যবসা নয়, যে সব সময় লাভ-ক্ষতির ব্যালেন্স শিট দিয়ে এটাকে বিচার করতে হবে।’

আরআর/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।