চুরি করে গোপনীয় ই-মেইল সারসংক্ষেপ করছিল মাইক্রোসফটের কোপাইলট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫-এর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট-এ একটি ত্রুটির কারণে ‘গোপনীয়’ চিহ্নিত ই-মেইলও অনুমতি ছাড়া সারসংক্ষেপ করা হচ্ছিল। তাদের দাবি এটি ক্রটির কারণে এমনটা হচ্ছিল।

প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিং কম্পিউটার-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নিরাপত্তা ত্রুটির ফলে প্রতিষ্ঠানের ডাটা লস প্রিভেনশন (ডিএলপি) নীতিমালা পাশ কাটিয়ে সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণ হচ্ছিল। ডিএলপি নীতিমালা সাধারণত সংবেদনশীল তথ্য সুরক্ষায় ব্যবহৃত হয়।

মাইক্রোসফটের নথি অনুযায়ী, ত্রুটিটি বিশেষভাবে কোপাইলট চ্যাটকে প্রভাবিত করেছে। এর ফলে ‘গোপনীয়’ লেবেলযুক্ত ই-মেইল ভুলভাবে মাইক্রোসফট ৩৬৫ কপাইলট চ্যাটে প্রক্রিয়াকৃত হচ্ছিল।

গত বছর করপোরেট গ্রাহকদের জন্য মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন অ্যাপ-যেমন ওয়ার্ড, এক্সেল, আউটলুক ও পাওয়ারপয়েন্টে-কোপাইলট চ্যাট চালু করা হয়। এটি একটি কনটেন্ট-সচেতন এআই সহকারী হিসেবে কাজ করে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিভিন্ন সফটওয়্যারে এআই সহকারী যুক্ত করার ফলে নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে প্রম্পট ইনজেকশন ও তথ্য-অনুবর্তিতা লঙ্ঘনের মতো ঝুঁকিতে পড়তে পারে প্রতিষ্ঠানগুলো। মাইক্রোসফট জানিয়েছে, ত্রুটিটি শনাক্তের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

সূত্র: ম্যাশেবল

আরও পড়ুন
সোশ্যাল মিডিয়া নজর রাখছে আপনার ব্যক্তিগত জীবনেও
নতুন ম্যাকবুক ও আইপ্যাড আনছে অ্যাপল

শাহজালাল/কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।