কর্মশালায় বক্তারা
প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা রক্ষায় এআই সম্পর্কে জানা অপরিহার্য
সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং মিডিয়া ইন্টিগ্রিটি নিশ্চিত করতে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সদস্য সাংবাদিকদের নিয়ে রাজধানীতে বিশেষ কর্মশালা হয়েছে। ‘প্র্যাকটিক্যাল এআই অ্যান্ড মিডিয়া ইন্টেগ্রিটি উইথ অনার এআই’ শীর্ষক এই কর্মশালাটির আয়োজন করে অনার বাংলাদেশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত কর্মশালায় স্বাগত বক্তব্যে বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিম বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকদের জন্য এআই সম্পর্কে জানা বিলাসিতা নয়; বরং প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব রক্ষার জন্য এটি অপরিহার্য। প্রযুক্তি, নৈতিকতা ও বাস্তব সাংবাদিকতার মধ্যে সেতুবন্ধন গড়তেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’
অনুষ্ঠানে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলাম বলেন, সংবাদ তৈরি ও গ্রহণের ধরন বদলে দিচ্ছে এআই। আমরা বিশ্বাস করি, সংবাদমাধ্যমের ওপর মানুষের আস্থাকে থাকতে হবে এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে। এ বিশ্বাসের জায়গা থেকেই আমরা দায়িত্বশীল ও মানবকেন্দ্রিক এআই প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।
অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন সাংবাদিকতায় অনার এআইয়ের বিভিন্ন ফিচার তুলে ধরেন। তিনি বলেন, এসব প্রযুক্তি সাংবাদিকদের কাজের গতি বাড়াতে, সৃজনশীলতা উন্নত করতে এবং কনটেন্টের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি ভবিষ্যতের এআই সক্ষমতা নিয়েও তিনি ধারণা দেন।
কর্মশালাটি পরিচালনা করেন ডন সামদানী ফ্যাসিলিটেশনের চিফ ইনস্পিরেশনাল অফিসার এবং ডন সামদানী এইচআর সার্ভিসেস ও টিনএজ লাইফস্কিল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক গোলাম সামদানি ডন।
ইএইচটি/এমএমকে