বাজারে স্যামসাংয়ের ট্রায়াঙ্গাল এয়ার কন্ডিশনার


প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৪ মে ২০১৫

স্যামসাং বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো “ট্রায়াঙ্গাল এয়ার কন্ডিশনার” অভিনব ডিজাইন ও প্রকৌশলের মাধ্যমে শক্তিশালী শীতাতপ নিয়ন্ত্রন এবং পরিস্কার বায়ু প্রবাহ নিশ্চিতকরন।

এবার বাংলাদেশের বাজারে ট্রায়াঙ্গাল এয়ার কন্ডিশনার নিয়ে এলো স্যামসাং ইলেকট্রনিক্স। আকর্ষণীয় ত্রিভূজ ডিজাইনের এই ট্রায়াঙ্গাল এসিতে রয়েছে চমৎকার শীতাতপ, স্বাচ্ছন্দ্য এবং পরিচ্ছন্নতা। এছাড়া বিস্তৃত নির্গমন, বহিঃগমন ও বড় আকারের ফ্যান এবং কমপ্যাক্ট বহিঃভাগসহ অভিনব ডিজাইন মানসম্মত শীতাতপ অভিজ্ঞতার নিশ্চিয়তা।

তিন ধরনের এই ক্ষমতাসম্পন্ন মডেলের ট্রায়াঙ্গাল এসিগুলো পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। ৫ বছরের ওয়ারেন্টিসহ ১ টন (এআর১২জেসিএসএনএডব্লিউকে২আরজি) এর মূল্য ৬১,৯০০ টাকা, ১.৫ টন (এআর১৮জেসিএসএনএডব্লিউকে২আরজি) এর মূল্য ৮১,৯০০ টাকা এবং ২ টন (এআর২৪জেসিএসএনএডব্লিউকে২আরজি) এর মূল্য ৯২,২০০ টাকা।

এই সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার সি এস মুন বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে অভিনব প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আরো উন্নত অভিজ্ঞতা প্রদান করা। গ্রাহকদের কথা মাথায় রেখে এর অভিনব ডিজাইন করা হয়েছে ও শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষমতা গ্রাহকদের জন্য স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে। আমরা নিশ্চিত যে এই এয়ার কন্ডিশনার গ্রাহকদের মন জয় করবে এবং বাংলাদেশের বাজারে আমাদের অবস্থান সুদৃঢ় করতে সহায়ক হবে।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।