মা দিবসে স্যামসাংয়ের বিশেষ অফার
মায়েদের জন্য একটু বিশেষ কিছু করার উদ্যোগে মা দিবস উপলক্ষে স্যামসাং নিয়ে এসেছে এক অভিনব আয়োজন `মা তোমায় ভালোবাসি`। এ বিশেষ দিনটিতে যে কেউ তাদের মায়েদের জন্য পাঠাতে পারবনে তার পছন্দ মতো ভয়েস মেসেজ।
ক্যাম্পেইনের আওতায় ০৯৬৬৬৭৭৭২২২ নম্বরে মিস কল দিলে স্যামসাং উক্ত গ্রাহককে ফিরতি কল করবে। কলে তারা তাদের মায়ের জন্য একটি ভয়েস মেসেজ রেকর্ড করতে পারবেন। মা দিবসে তাদের মায়েদের কাছে এই মেসেজটি পাঠানো হবে। নির্বাচিত পাঁচটি মেসেজকারী উপহার হিসেবে দেওয়া হবে স্যামসাং জেড ১ হ্যান্ডসেট।
এ বিশেষ ক্যাম্পেইন সম্পর্কে স্যামসাং বাংলাদেশ-এর হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, `আমরা আমাদের গ্রাহক ও তাদের প্রিয়জনদের খুশি করতে সদা সচেষ্ট, তাই এ উদ্যোগ নেওয়া হয়েছে। যারা তাদের মায়ের কাছ থেকে দূরে থাকেন, তাদের তরফ থেকে এটি ভালোবাসার একটি অসাধারণ সুন্দর নিদর্শন হতে পারে।
ক্যাম্পেইনের আওতায় মে ৮ থেকে মে ১০ পর্যন্ত ঢাকার সকল স্যামসাং স্টোর থেকে যেকোনো কিছু কিনলে গ্রাহকরা একটি বিশেষ মা দিবস কার্ড এবং ডিসকাউন্ট কুপন পাবেন।
এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ০৯৬১২-৩০০-৩০০ নম্বরে।
এএ/বিএ/আরআই