বাজারে সিম্ফনির নতুন দুই সেট
স্মার্টফোন ক্রেতাদের দীর্ঘদিনের চাহিদা পূরণের লক্ষ্যে সিম্ফনি বাজারে এনেছে এইচ ১৫০ ও ভি ৬০ নামের দুটি স্মার্টফোন। মঙ্গলবার রাজধানীর যমুনা ফিউচার পার্কের সিম্ফনি মোবাইলের ১০০তম ব্র্যান্ড আউটলেটে এই স্মার্টফোন দুটি উদ্বোধন করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ।
সিম্ফনির নতুন স্মার্টফোন দুটির মধ্যে এইচ ১৫০ তে রয়েছে ৪০০০ মিলিএ্যাম্পায়ার ও ভি ৬০ তে রয়েছে ৩০০০ মিলিএ্যাম্পায়ারের ব্যাটারি। দেশের যে কোনো মোবাইল আউটলেটে সিম্ফনি এইচ ১৫০ এবং ভি ৬০ পাওয়া যাচ্ছে। এইচ ১৫০-এর দাম ১০ হাজার ৫৯০ টাকা এবং ভি ৬০-এর দাম ৬ হাজার ৪৯০ টাকা।
প্রতিবারের মতো এবারও সিম্ফনি দেশের মধ্যবিত্ত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই দুটি হ্যান্ডসেটের প্রতিটির ফিচারের দিকে বিশেষভাবে নজর রেখেছে। বিশেষ করে ৫ ইঞ্চি হাইডেফিনেশন স্ক্রিনের এইচ ১৫০ এবং ৪.৫ ইঞ্চি স্ক্রিনের ভি ৬০ স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে আইপিএস প্রযুক্তি, যা দিয়ে সব সময় সাবলীল ও সুন্দর রেজুলেশনে ছবি দেখতে পাওয়া যাবে।
আর ক্যামেরা হিসেবে এইচ ১৫০ তে দেয়া হয়েছে অটোফোকাসসহ ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। অন্যদিকে ভি ৬০ মডেলে রয়েছে ৫ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ্যান্ড্রয়েড ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেম চালিত এই দুটি স্মার্টফোনে সবরকম গেমস, ভিডিও, ছবি ও এ্যাপস মোবাইলে সংরক্ষণ করার জন্য থাকছে ৮ জিবি ইন্টারনাল মেমোরি, যা পরবর্তীতে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এইচ ১৫০-এর আকর্ষণীয় ও কার্যকরী ফিচার হিসেবে রয়েছে সেন্সর প্রযুক্তিসম্পন্ন ফ্লিপ কভার। ফলে এর কভার না খুলেই পাঁচটি এ্যাপস ব্যবহার করা যাবে। একই সঙ্গে এই স্মার্টফোনে পেনড্রাইভ ও অন্যান্য ডিভাইস সংযোগ করার জন্য ওটিজি ক্যাবল সাপোর্টেরও ব্যবস্থা রাখা হয়েছে।
স্মার্টফোন দুটিতে জি এবং এক্সেলেরোমিটার সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে মোবাইলের অবস্থান অনুযায়ী স্ক্রিন রোটেশন বদলে যাবে। এ ছাড়া এই প্রযুক্তির সাহায্যে টেম্পল রান, হাইওয়ে রাইডারের মতো বিশ্ববিখ্যাত ফ্রি গেমসগুলো খেলার সুযোগ রয়েছে। এর প্রক্সিমিটি সেন্সর কথা বলার সময় কানের কাছে মোবাইল আনলে স্বয়ংক্রিয়ভাবে আলো নিভিয়ে দেয়। ফলে ব্যাটারি দীর্ঘক্ষণ সেবা দিতে পারে।
এএ