ফেসবুকে নিবন্ধন করলে বাংলা উচ্চারণ শেখা ফ্রি


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৭ মে ২০১৫

বাংলা উচ্চারণ শেখার স্কুল `উচ্চারণ` এর ছোটদের প্রশিক্ষণ কোর্সে সর্বোচ্চ ১৫ থেকে ৩০ শতাংশ ছাড় পাবে শিক্ষার্থীরা। এছাড়া ফেসবুকের মাধ্যমে কর্মী সংগ্রহ করে প্রতি শুক্রবার সকালে বড়দের বৈঠকে বিনামূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বাংলা উচ্চারণ শেখার এ সংগঠনটি।

মিরপুর ১২ নম্বরে অবস্থিত উচ্চারণ-এর ১৭তম ব্যাচে এবার প্রশিক্ষণের বিষয় নির্ধারণ করা হয়েছে সুন্দর করে কথা বলা, আবৃত্তি এবং বাংলা শুদ্ধ উচ্চারণ।

উচ্চারণ-এর এক বছর মেয়াদি এ কোর্সে ১ম শ্রেণী থেকে ৯ম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ পাবে। এ ছাড়া বাংলা উচ্চারণসংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে উচ্চারণের ফেসবুক গ্রুপ ও পেজে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাংবাদিক তানভীর খন্দকার বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে বাংলা উচ্চারণসংক্রান্ত নানা তথ্য ও জটিলতার সমাধান দিতেই উচ্চারণ কর্মীদের এ উদ্যোগ।

এদিকে সংগঠনটির ছোট ও বড়দের আবৃত্তি দলের কর্মী সংগ্রহের জন্যও বেছে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে। আগ্রহীদের নাম নিবন্ধন করতে উচ্চারণের ফেসবুক গ্রুপ https://www.facebook.com/groups/uchcharan ঠিকানায় আগ্রহীদের ছবিসহ নাম, বর্তমান ঠিকানা, মেইল অ্যাড্রেস, মোবাইল নম্বর, ও বয়স লিখে পাঠাতে বলা হয়েছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।