ভারতের বাজারে ব্ল্যাকবেরি লিপ


প্রকাশিত: ০২:১৭ পিএম, ০৯ মে ২০১৫

কানাডিয়ান স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ব্ল্যাকবেরি অবশেষে ভারতের বাজারে ছেড়েছে তাদের লিপ মডেল। নতুন এ মডেলটিতে রয়েছে সর্বাধুনিক ১০.৩.১ অপারেটিং সিস্টেম। পাশাপাশি ফোনে রয়েছে ১.৫ গিগাহার্টজ প্রসেসর ও ২ জিবি ব়্যাম।

ব্ল্যাকবেরির এই মডেলটিতে ফ্রন্ট ও রিয়ার দুই ক্যামেরাই আছে। মডেলে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৫ ইঞ্চি স্ক্রিন বিশিষ্ট সম্পূর্ণ টার্চ স্ক্রিনের ফোনটির ইন্টারনাল মেমোরি ১৬ জিবি।

তবে ব্যবহারকারী চাইলে মেমোরিকে ১২৮ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। এছাড়া ফোনটিতে রয়েছে ২৮০০ এমএএইচ ব্যাটারি। সাদা ও কালো এই দুই রঙে দেশের বাজারে নয়া এই ফোনটি পাওয়া যাবে।

ভারতের বাজারে নতুন এ ফোনটির দাম পড়বে ২১ হাজার ৪৯০ রুপি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।