চলো অ্যাপ চালু হলো দেশে


প্রকাশিত: ১১:০৬ এএম, ১১ মে ২০১৫

বাইরে গিয়ে গাড়ি ডাকার ঝামেলা শেষ। এখন থেকে ঘরে বসে আপনি চাইলেই দরজায় এসে দাঁড়াবে আপনার কাঙ্ক্ষিত গন্তব্যের গাড়ির। এমন ধরনের সুবিধা পাওয়া যাবে `চলো` অ্যাপের মাধ্যমে। চলো অ্যাপ ডাউনলোড করেই পথচলা শুরু করতে পারেন তবে পায়ে হেটে নয় গাড়ি চড়ে। চলো একটি মোবাইল অ্যাপ। এটি মোবাইলে থাকলে প্রয়োজনের সময় ট্যাক্সি ডাকা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। অ্যাপে ঢুকে ডাকলেই গাড়ি চলে অাসবে অাপনার বাসার নিচে।

চলো অ্যাপটি তৈরি করেছে দেশীয় প্রতিষ্ঠান চলো টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি চলো অ্যাপের মাধ্যমে ঢাকাসহ সারাদেশে ট্যাক্সি সার্ভিস দেবে। অ্যাপটি প্রথমে মোবাইলে ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। কোনো যাত্রী অ্যাপটি নিবন্ধন না করে সেবা নিতে পারবেন না। একইভাবে গাড়ি চালকদেরও অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে নিবন্ধন করে নিতে হবে। যাত্রী এবং গাড়িচালক অ্যাপের মাধ্যমে একে অপরকে দেখে চিনে এবং বুঝে নিতে পারবেন। ফলে উভয়েরই নিরাপত্তার বিষয়টি সুরক্ষিত এবং নিরাপদ থাকবে।

২০১৬ সালের মধ্যে ১০ মিনিটের মধ্যে ট্যাক্সি সার্ভিস দেয়া প্রতিষ্ঠানটির লক্ষ্য। বর্তমানে প্রি-রিজার্ভেশন এয়ারপোর্ট পিক অাপ অ্যান্ড ড্রপ সার্ভিস দিচ্ছে এ প্রতিষ্ঠান। এখন চলছে অ্যাপটির বেটা বা পরীক্ষামূলক ভার্সন। জানা গেছে, চলোর সঙ্গে রয়েছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির দেশ ভেঞ্চার ইনক।
 
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বলেন, এটা অামাদের পাইলট প্রজেক্ট। অামাদের পরিকল্পনা গ্রাহককে অ্যাপের মাধ্যমে অপটিমাম সার্ভিস দেয়া। শিগগিরই মোবাইল অ্যাপ ও পেমেন্ট গেটেওয়ে নিয়ে চলোর গ্র্যান্ড লঞ্চিং হবে।  

অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://chalo.com.bd/ সাইট থেকে। `চলো` অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।