স্যামসাং গ্যালাক্সিতে অদল-বদল অফার


প্রকাশিত: ১১:১৭ এএম, ১১ মে ২০১৫

স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য দারুণ এ স্মার্ট এক্সচেঞ্জ অফার নিয়ে এলো স্যামসাং বাংলাদেশ। যারা নতুন স্যামসাং গ্যালাক্সি এস৬ ব্যবহার করতে তারা এ সুযোগটি নিতে পারেন। এ অফারের মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যবহৃত স্মার্টফোন বদলে একটি গ্যালাক্সি এস৬ নিতে পারবেন।

সূত্র জানায়, গ্রাহকরা তাদের ব্যবহৃত স্মার্টফোন নির্ধারিত স্যামসাং স্টোরে ফোনের জন্য মূল্য অফার পাবেন এবং গ্রাহকরা বাজার মূল্য অনুযায়ী তাদের ফোনের জন্য সর্বোচ্চ মূল্য পাবেন। ব্যবহৃত ফোনের জন্য মূল্য নির্ধারণের পর গ্রাহককে গ্যালাক্সি এস৬ এর জন্য বাকি টাকা পরিশোধ করতে হবে। বাড়তি মূল্য গ্রাহকরা ৩ মাস থেকে ৬ মাসের ইএমআই সেবার মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

এই এক্সচেঞ্জ অফারের জন্য গ্রাহককে পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে এবং এক কপি ছবিসহ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান করতে হবে।

এ সম্পর্কে স্যামসাং বাংলাদেশ’র হেড অব মোবাইল হাসান মেহদী বলেন, গ্রাহকরা নতুন স্মার্টফোন কেনার পর পুরানো কার্যকরি স্মার্টফোন নিয়ে কি করবেন তা নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন। এই চিন্তা দূর করতেই স্মার্ট এক্সচেঞ্জ অফার নিয়ে আসা হয়েছে, যাতে আমাদের গ্রাহকরা সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গ্যালাক্সি এস৬ ব্যবহারের সুযোগ পান।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা তাদের ক্রেডিট কার্ড এর মাধ্যমে গ্যালাক্সি এস৬ কিনলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। এছাড়াও ক্রেডিট কার্ড গ্রাহকরা ১২ মাসের ইএমআই এর মাধ্যমে শূন্য (০) শতাংশ ইন্সটাবাই-এ এস৬ এর মূল্য পরিশোধ করতে পারবেন বলেও জানান তিনি।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।