মোদির সেলফিতে জুকারবার্গের লাইক


প্রকাশিত: ০৪:৩৬ এএম, ১৬ মে ২০১৫

বিদেশ সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেলফি তুলবেন না এমনটা হয়? চীন সফরই বা বাদ যাবে কেন। সফরের দ্বিতীয় দিনেই পোস্ট করলেন সেলফি। পাশে খোদ চীনের প্রধানমন্ত্রী। আর সেই ছবিতে যদি পড়ে স্বয়ং ফেসবুক স্রষ্টার `লাইক`! তাহলে তো কথাই নেই।

শুক্রবার সকাল থেকে সুসম্পর্কের বার্তা তো দিচ্ছিলেনই। বেলা বাড়তেই দুই প্রধানমন্ত্রীর সেলফি পোস্ট করলেন মোদি। সোস্যাল মিডিয়ায় মোদির জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে না। বিদেশ সফরের ছবি ভরে যায় ফেসবুক-টুইটারে। এবার সেই জনপ্রিয়তা ছুঁল একেবারে ফেসবুক স্রষ্টাকে। লাইক দিলেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ। এর আগেও বহুবার মোদীর প্রশংসা করতে শোনা গিয়েছে তাঁকে।

উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ সফরের প্রথম দিনেই মোদির ছবিতে ভেসে গিয়েছিল টুইটার।

এআরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।