জাবিতে ছাত্রদল নেতার উদ্যোগে রমজানজুড়ে কোরআন শিক্ষা কার্যক্রম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৮:২৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল মসজিদে আনুষ্ঠানিকভাবে কোরআন শিক্ষা কার্যক্রম শুরু হয়।

কোর্সটি পরিচালনা করছেন সংশ্লিষ্ট হলের ইমাম ও খতিব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জিয়াউর রহমান।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‌‘পবিত্র কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবনবিধান ও হেদায়েতের পথপ্রদর্শক। এ মহিমান্বিত মাসে আত্মশুদ্ধি অর্জন ও আমলের মান বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার এ সুযোগ কাজে লাগাতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাই।’

১ রমজান থেকে শুরু হওয়া এ শিক্ষা কার্যক্রম চলবে ২২ রমজান পর্যন্ত। প্রতিদিন বাদ আসর শহীদ রফিক-জব্বার হল মসজিদে নির্ধারিত সময়ে ক্লাসগুলো অনুষ্ঠিত হবে।

রকিব হাসান প্রান্ত/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।