ঢাবিতে আমার ভাষার চলচ্চিত্র উৎসব


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

দুই বাংলার স্বর্নালী ও সমকালীন যুগের চলচ্চিত্রগুলো দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেয়ার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চলচ্চিত্র সংসদ আয়োজন করেছে সপ্তাহব্যাপী বাংলা চলচ্চিত্র প্রর্দশনীর সর্ববৃহহৎ আসর ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব।

সোমবার থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দিনব্যাপী এ উৎসব এবারের মতো সংগঠনটির ১৪তম আসর। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে চলছে এ উৎসব।

এবারের উৎসবে প্রতিদিন সকালের চলচ্চিত্র প্রদর্শনীটি প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে উৎসর্গ করা হবে। সেই লক্ষ্যে প্রতিদিন সকাল সাড়ে ১০টায় তাঁর চলচ্চিত্র প্রদর্শিত হবে। এছাড়াও বিভিন্ন ধ্রুপদী, সোনালী অতীত ও সাম্প্রতিক চলচ্চিত্র ছাড়াও থাকছে বেশকিছু প্রামাণ্যচিত্র ও চাকমা ভাষার চলচ্চিত্র।

উলে­খ্য যে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে বাংলা ভাষার চলচ্চিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজন করে ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসব। যার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল ইতিহাস এবং সমসাময়িক বাংলা চলচ্চিত্র কে তুলে ধরা হয় সাধারণ দর্শকের দ্বারপ্রান্তে।

সোমবার সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হয় তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ও ‘নরসুন্দর’, দুপুর সাড়ে ১২টায় সত্যজিৎ রায় পরিচালিত ‘পরশপাথর’, বিকেল সাড়ে ৩টায় কমলেশ্বর মুখার্জী পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে সৃজিত মুখার্জী পরিচালিত ‘জাতিস্মর’।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত ‘মুক্তির কথা`, ‘সোনার বেড়ি’ ও ‘ইউনিসন’। দুপুর সাড়ে ১২টায় ঋত্বিক ঘটক পরিচালিত ‘অযান্ত্রিক’, বিকেল সাড়ে ৩টায় শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘ঘাতক’এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘অপুর পাঁচালী’।

২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’ ও ‘কানসার্টের পথে’। দুপুর সাড়ে ১২টায় মৃণাল সেন পরিচালিত ‘পদাতিক’, চাকমা ভাষার চলচ্চিত্র ‘আমার সাইকেল’। বিকেল সাড়ে ৩টায় ‘কর্ণফুলীর কান্না’ এবং সৃজিত মুখাজী পরিচালিত ‘চতুষ্কোণ’ সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে।

২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত ‘অন্তর্যাত্রা’, ‘নিরাপত্তার নামে’ ও ‘সেই’। দুপুর সাড়ে ১২টায় জহির রায়হান পরিচালিত ‘টাকা আনা পাই’। বিকেল সাড়ে ৩টায় পি এ কাজল পরিচালিত ‘ভালবাসা আজকাল’এবং ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত ‘রানওয়ে’ ও ‘শিশুকণ্ঠ’। দুপুর সাড়ে ১২টায় ফতেহ লোহানী পরিচালিত ‘আসিয়া’। মোস্তফা সারওয়ার ফারুকী পরিচালিত ‘পিপড়াবিদ্যা’ বিকেল সাড়ে ৩টায় এবং সৈকত নাসির পরিচালিত ‘দেশা: দ্যা লিডার’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।   

২৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায়  প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত ‘আদমসুরত’, ‘এ কাইন্ড অফ চাইল্ডহুড’ ও ’নারীর কথা’। দুপুর সাড়ে ১২টায় প্রামাণ্যচিত্র ‘কালিঘর’, ‘জল ও চাকা’, ‘রাইট টু ওয়াটার’ ও ‘দ্যা স্পিচ’। বিকেল সাড়ে ৩টায় শিবলী সাদিক পরিচালিত ‘মায়ের অধিকার’এবং মোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ প্রদর্শিত হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।