বাকৃবিতে এগ্রিকালচার বিষয়ক কর্মশালা


প্রকাশিত: ০৮:০৮ এএম, ১০ মার্চ ২০১৫

উন্নত প্রযুক্তি ব্যবহার করে জমিতে সার, কীটনাশক ও পানি সেচের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব প্রশমিত করার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রথমবারের মত ‘প্রিসিশন এগ্রিকালচার’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড.মো. মঞ্জুরুল আলম।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের সভাকক্ষে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ওই কর্মশালার উদ্বোধন করা হয়।

কৃষি প্রকৌশল ও কারিগরী অনুষদের অধ্যাপক ড. মঞ্জুরুল আলমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হক, ডিন কাউন্সেলের আহবায়ক, অধ্যাপক ড. মেসবাউদ্দিন আহমেদ, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক মো. আব্দুর রশিদ, অধ্যাপক ড.মো. রফিকুল ইসলাম সরকার প্রমুখ।

আমেরিকার নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির সহযোগিতায় জাপান সরকারের অর্থায়নে কর্মশালায় সরকারী ও বেসরকারী বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে বৈজ্ঞানিক কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

এসএইচএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।