পরিবর্তনশীল গণমাধ্যম বিষয়ক বই উদ্বোধন ইউল্যাবের


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৫ মে ২০১৫

বাংলাদেশের গণমাধ্যমের ওপর `বাংলাদেশ`স চেঞ্জিং মিডিয়াস্কেপ: ফ্রম স্টেস কনট্রোল টু মার্কেট ফোর্সেস` শীর্ষক বই উদ্বোধন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

`বাংলাদেশ`স চেঞ্জিং মিডিয়াস্কেপ` এর যৌথ সম্পাদনায় ছিলেন ড. ব্রায়ান সুস্মিথ ও ড. জুড উইলিয়াম জেনিলো। বইটি রচনা করেন বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফিলিপিনস এবং যুক্তরাষ্ট্রের স্বনামধন্য গণমাধ্যমে বিশেষজ্ঞরা। বইটিতে সমসাময়িক বিভিন্ন দিক যেমন গণমাধ্যমে সত্ত্বাধিকার নীতি, সেন্সরশিপ এবং জাতীয়তাবাদ প্রভৃতি তুলে ধরা হয়েছে। আরে রয়েছে টেলিভিশন, রেডিও এবং ফিল্মের ওপরে নির্ধারিত কিছু রচনা।

বাংলাদেশে বইটি প্রচার ও প্রসারের জন্য এবং পাঠকদের সুবিধার্থে ইউল্যাব দেশভিত্তিক স্বত্ত্বাধিকার কিনে নিয়েছে ব্রিটিশ প্রকাশক ইন্টেলেক্ট বুকস এর কাছ থেকে। আন্তর্জাতিক মূল্য ৭০ মার্কিন ডলার হলেও বাংলাদেশে এর মূল্য ২০০ টাকা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সারা যাকেরসহ উপস্থিত ছিলেন ইউল্যাব-এর উপাচার্য প্রফেসর ইমরান রহমান, উপ-উপাচার্য ড. জহিরুল হক, কমিউনিকেশনস অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্স অ্যাডভাইসর জুডিথা ওলমেকার এবং ফ্যাকাল্টি ও অ্যাডমিন সদস্যবৃন্দ।

এএ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।