ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পেল আন্তর্জাতিক সম্মান


প্রকাশিত: ০৫:০৫ পিএম, ০৫ মে ২০১৫

নেতৃত্ব, বিশেষত্ব এবং শ্রেষ্ঠত্বে অবদান রাখার জন্য আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলো ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। `ইন্টারন্যাশনাল স্টার এ্যাওয়ার্ড ফর কোয়ালিটি` (আইএসএকিউ)তে `বিজনেস ইনিশিয়েটিভ ডাইরেকশনস (বিআইডি)` গোল্ড ক্যাটাগরিতে সম্মানজনক এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বাংলাদেশের এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে।

আগামী ২১ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের জেনেভাতে এই পুরস্কার প্রদান করা হবে।

এই বিশেষ সম্মানটি কোয়ালিটি হান্টারস নেতৃবৃন্দ এবং উদ্যোক্তাগণের ব্যাপক বিশ্লেষণ এবং গবেষণার উপর ভিত্তি করে প্রদান করা হয়।

বিআইডি বিগত ১০ মাসে ১১৮টি দেশের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠানসমূহকে নিয়ে বিভিন্ন সম্মেলনের আয়োজন করে। এই সময়ে অংশগ্রহণকারী বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞগণ `লিডারশিপ কোয়ালিটি এন্ড এক্সিলেন্স` ক্যাটাগরিতে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজকে ভোট দেন।

বিশ্বের একশ` কোয়ালিটি ম্যানেজমেন্ট মডেল—এই মানদণ্ডের উপর ভিত্তি করে আইএসএকিউ কমিটি গোল্ড ক্যাটাগরিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজকে নির্বাচিত করেছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।