বাকৃবিতে তিন দিনব্যাপী বীজমেলা সম্পন্ন


প্রকাশিত: ১০:৩৬ এএম, ২১ মে ২০১৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী বীজমেলা বৃহস্পতিবার শেষ হয়েছে। সিড সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এসএসএসবি) এর উদ্যোগে গত ১৯ মে থেকে দ্বিতীয়বারের মত এ বীজমেলা শুরু হয়।

বীজমেলায় কৃষি বিষয়ক দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান প্রায় ১৫ টি স্টলের মাধ্যমে বিভিন্ন জাতের বীজের প্রদর্শনীর আয়োজন করে। এছাড়াও মেলায় বীজ সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রকাশনী ও যন্ত্রপাতির প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীরা ছাড়াও কৃষকরা বিভিন্ন স্টল ঘুরে প্রদর্শনীগুলো সম্পর্কে জ্ঞান লাভ করেন। এ মেলা চলাকালীন সময়ে দেশের খ্যাতন্যামা বীজবিজ্ঞানী ও বীজ উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়।

মেলার শেষ দিনের সেমিনারে উপস্থিত ছিলেন- ইন্টারন্যাশনাল সোসাইটি অব মাইনর ফ্রুটস, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস এর সভাপতি অধ্যাপক ড. এস. সুবাসিংহে এবং প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক ড. এস এন. ঘোষ।

ইন্টারন্যাশনাল সোসাইটি অব মাইনর ফ্রুটস, মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টস এর সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এ রহিমের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আফজাল হোসেন। এসব সেমিনারে বীজ সংক্রান্ত প্রায় ৩০ টি বৈজ্ঞানিক পেপার উপস্থাপিত হয়।

এসএইচএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।