খুবিতে গ্রীষ্মকালীন অবকাশে ৫ দিন অফিস বন্ধ


প্রকাশিত: ১০:৪৪ এএম, ২১ মে ২০১৫

খুলনা বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়েছে গত ১৮ মে থেকে এবং তা চলবে ২৮ মে পর্যন্ত। এর মধ্যে আগামী ২৪-২৮ মে পর্যন্ত। অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ মে রোববার থেকে বিশ্ববিদ্যালয়ে যথা নিয়মে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

তবে উক্ত ছুটিকালীন পরীক্ষা থাকলে সেগুলোসহ অত্যাবশ্যকীয় সেবাসমূহ যেমন পানি, বিদুৎ, টেলিফোন, নিরাপত্তা, মেডিকেল, পরিবহন ব্যবস্থা চালু থাকবে।

আলমগীর হান্নান/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।